Refund & Exchange Policy
(প্রযোজ্য সকল ডিজিটাল প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন সার্ভিসের ক্ষেত্রে – websheba.xyz)
নোট
WebSheba.xyz একটি ডিজিটাল প্রোডাক্ট ও সাবস্ক্রিপশন রিসেল প্ল্যাটফর্ম। আমরা অধিকাংশ ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানি বা ব্র্যান্ডের অফিসিয়াল Authorized Seller বা ডিস্ট্রিবিউটর নই। বিভিন্ন বৈধ উৎস থেকে ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস সংগ্রহ করে আমরা আমাদের গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে সরবরাহ করে থাকি।
এই কারণে, যেকোনো কেনাকাটার আগে এবং পরবর্তী সময়ে কী ধরনের সাপোর্ট, রিফান্ড বা এক্সচেঞ্জ প্রযোজ্য হবে—তা স্পষ্টভাবে বোঝার জন্য অনুগ্রহ করে আমাদের এই Refund & Exchange Policy মনোযোগ দিয়ে পড়ে নিন।
Purchase / কেনাকাটার শর্তাবলী
- যেহেতু আমাদের সকল প্রোডাক্টই ডিজিটাল, তাই যেকোনো প্রোডাক্ট বা সাবস্ক্রিপশন গ্রহণের জন্য আগে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে।
- যদি ট্রাস্ট বা বিশ্বাস সংক্রান্ত কোনো দ্বিধা থাকে, তাহলে অর্ডার করার আগে আমাদের
ওয়েবসাইট, ফেসবুক পেইজ, কমিউনিটি ও গ্রাহক রিভিউ ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিন। - অধিকাংশ প্রোডাক্টে আমরা পেমেন্ট কনফার্ম হওয়ার পর ইনস্ট্যান্ট ডেলিভারি দিয়ে থাকি (অটোমেটেড বা ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে)।
- কিছু নির্দিষ্ট প্রোডাক্ট বা সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ডেলিভারি পেতে ন্যূনতম ১ ঘন্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘন্টা সময় লাগতে পারে। সংশ্লিষ্ট প্রোডাক্ট পেইজে উল্লেখিত ডেলিভারি টাইম দেখে অর্ডার করার অনুরোধ করা হচ্ছে।
Refund Policy (রিফান্ড নীতিমালা)
মূল নীতি
- যেকোনো প্রোডাক্ট ডেলিভারি সম্পন্ন হওয়ার পর রিফান্ড প্রযোজ্য নয়।
- অর্থাৎ, অর্ডার কনফার্ম বা ডেলিভারি কনফার্ম হওয়ার পর কোনো কারণেই রিফান্ড দেয়া হবে না।
- শুধুমাত্র আমরা যদি প্রোডাক্ট ডেলিভারি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হই, সেক্ষেত্রেই রিফান্ড প্রযোজ্য হবে।
যেসব কারণে রিফান্ড দেয়া হবে না
- “মনে ধরেনি”
- “ব্যবহার করতে পারছি না”
- “অন্য জায়গা থেকে নিয়ে ফেলেছি”
- “এখন আর দরকার নেই”
—এই ধরনের কোনো কারণেই রিফান্ড গ্রহণযোগ্য নয়।
রিফান্ড প্রসেস
- কোনো রিফান্ড অনুমোদিত হলে, সিস্টেম অনুযায়ী তা প্রসেস হতে সাধারণত ২৪ ঘন্টা থেকে সর্বোচ্চ ৭ কর্মদিবস সময় লাগতে পারে।
- রিফান্ড একই পেমেন্ট মেথডে অথবা বিকল্প কোনো মেথডে (আমাদের সিদ্ধান্ত অনুযায়ী) পাঠানো হতে পারে।
- পারচেজ করার পর ভবিষ্যতে যদি কোনো প্রোডাক্ট বা সাবস্ক্রিপশনে সমস্যা দেখা দেয় (যেমন: অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়া, সাবস্ক্রিপশন কাজ না করা ইত্যাদি), সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাকে ওয়ারেন্টি সাপোর্ট দিতে, ইনশাআল্লাহ।
Warranty Policy (ওয়ারেন্টি নীতিমালা)
আমাদের কিছু নির্বাচিত ডিজিটাল প্রোডাক্টে নির্দিষ্ট সময়ের জন্য ওয়ারেন্টি প্রদান করা হয়।
ওয়ারেন্টির সময়সীমা ও শর্তাবলী সাধারণত প্রোডাক্ট পেইজ বা ডেলিভারি মেসেজে উল্লেখ থাকে।
ওয়ারেন্টি প্রযোজ্য হওয়ার শর্ত
- নির্ধারিত ওয়ারেন্টি সময়সীমার মধ্যেই সমস্যা জানাতে হবে।
- ওয়ারেন্টি পেতে হলে ডেলিভারির সময় দেয়া সকল রুলস, পলিসি ও গাইডলাইন অবশ্যই ফলো করতে হবে।
- যদি কোনো ধরনের রুলস ভঙ্গ করা হয় (যেমন:
অতিরিক্ত ডিভাইসে লগইন, শেয়ারিং, পলিসি ভায়োলেশন, টার্মস ব্রেক ইত্যাদি),
তাহলে ওয়ারেন্টি বাতিল হতে পারে।
ওয়ারেন্টির মাধ্যমে সম্ভাব্য সমাধান (Case by Case)
- প্রথম অগ্রাধিকার থাকবে, আগের প্রোডাক্ট বা অ্যাকাউন্ট ঠিক করা বা রিপ্লেস করার চেষ্টা করা।
- যদি একই ধরনের নতুন প্রোডাক্ট বা অ্যাকাউন্ট দেয়া সম্ভব না হয়, তাহলে শর্ত সাপেক্ষে আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি প্রোডাক্ট নেয়ার সুযোগ দেয়া হতে পারে।
- সাধারণত একটি প্রোডাক্ট এক্সচেঞ্জ হিসেবেই ওয়ারেন্টি সাপোর্ট দেয়া হয়।
গুরুত্বপূর্ণ:
আমাদের কোনো প্রোডাক্টেই মানি-ব্যাক গ্যারান্টি নেই।
ওয়ারেন্টি প্রযোজ্য হলেও তা শুধুমাত্র রিপ্লেসমেন্ট বা এক্সচেঞ্জের ক্ষেত্রে, ক্যাশ রিফান্ডের ক্ষেত্রে নয়।
Exchange Policy (এক্সচেঞ্জ নীতিমালা)
এক্সচেঞ্জের মূল নিয়ম
- একটি প্রোডাক্ট কিছুদিন ব্যবহার করার পর অন্য প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করা যাবে না।
- আমরা যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ হই, শুধুমাত্র সেক্ষেত্রেই সমপরিমাণ মূল্যের অন্য প্রোডাক্ট বা রিফান্ড দেয়া হতে পারে।
১২ ঘন্টার মধ্যে ভুল প্রোডাক্ট নেয়া হলে (Special Consideration)
- ডেলিভারির পর ১২ ঘন্টার মধ্যে যদি গ্রাহক আমাদের জানান যে:“ভুল করে অন্য প্রোডাক্ট নিয়ে ফেলেছি, এখন অন্যটি নিতে চাই”
- তাহলে আমরা বিষয়টি বিশেষভাবে বিবেচনা করার সর্বোচ্চ চেষ্টা করবো, তবে এটি কোনোভাবেই গ্যারান্টেড নয় এবং সম্পূর্ণভাবে আমাদের ডিসক্রেশনের উপর নির্ভরশীল।
সংক্ষিপ্ত সারসংক্ষেপ
- ডিজিটাল প্রোডাক্টে আগে পেমেন্ট, পরে ডেলিভারি।
- ডেলিভারি সম্পন্ন হলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
- ডেলিভারি ব্যর্থ হলে রিফান্ড বা এক্সচেঞ্জ প্রযোজ্য।
- ওয়ারেন্টি থাকলে নির্দিষ্ট সময়ের মধ্যে ও রুলস মেনে সাপোর্ট দেয়া হবে।
- মানি-ব্যাক গ্যারান্টি নেই।
- ১২ ঘন্টার মধ্যে ভুল প্রোডাক্ট বোঝা গেলে, কেস বাই কেস এক্সচেঞ্জ কনসিডার করা হতে পারে।